তুমি ডাক দিলে
- হেলাল হাফিজ---যে জলে আগুন জ্বলে
০৬-০৬-২০২৩

একবার ডাক দিয়ে দেখো আমি কতোটা কাঙাল,
কতো হুলুস্থূল অনটন আজম্ন ভেতরে আমার।

তুমি ডাক দিলে
নষ্ঠ কষ্ঠ সব নিমিষেই ঝেড়ে মুছে
শব্দের অধিক দ্রুত গতিতে পৌছুবো
পরিণত প্রণয়ের উৎসমূল ছোঁব
পথে এতোটুকু দেরিও করবো না।
তুমি ডাক দিলে
সীমাহীন খাঁ খাঁ নিয়ে মরোদ্যান হবো,
তুমি রাজি হলে
যুগল আহলাদে এক মনোরম আশ্রম বানাবো।

একবার আমন্রণ পেলে
সব কিছু ফেলে
তোমার উদ্দেশে দেবো উজাড় উড়াল,
অভয়ারণ্য হবে কথা দিলে
লোকালয়ে থাকবো না আর
আমরণ পাখি হয়ে যাবো, -খাবো মৌনতা তোমার

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

ওয়াহিদ
০৮-০৮-২০২৩ ২১:৩৬ মিঃ

একাকীত্ব গ্রাস করেছে কবিকে!

ওমায়ের আহমেদ শাওন
২৬-০২-২০১৭ ১৬:৩৬ মিঃ

তুমি ডাক দাও বা না দাও, স্বীয় সত্তার জন্য তোমার কাছে যাইব...


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026